শিরোনাম

বিমানের প্রথম ফিরতি হজফ্লাইট ঢাকায় পৌঁছেছে

সম্মানিত হাজিগণকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এবছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি৩৩২ ৪১৮ জন হাজি নিয়ে আজ ৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ০৭:১৫টায় ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টম হল সংলগ্ন বিমানের সুসজ্জিত কাউন্টার থেকে সম্মানিত হাজিগণকে জমজমের পানি সরবরাহ করা হয় এবং বিমানের পক্ষ থেকে হাজিগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিগণ ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্স এর পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে। বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্স এর মাধ্যমে দেশে আগত হাজিগণকেও জমজমের পবিত্র পানি সরবরাহ করছে বিমান।

আরও দেখুন

স্বপ্ন থেকে সাফল্যের মঞ্চে: অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ‘M.G.Q Leaders Club Awards Program 2024-2025’

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর শীর্ষ পারফর্মারদের অসামান্য অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি প্রদান উপলক্ষে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *