শিরোনাম

এমটিবি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে ঐতিহাসিক ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি ঐতিহাসিক ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এখানে উল্লেখ করা দরকার যে ব্যাংকাসুরেন্স হল ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংক তার বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিবে । মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর হেড অফিসে গত জানুয়ারী ০৪, ২০২৪ তারিখে স্বাক্ষরিত এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এম জালালুল আজিম, ব্যাংকের কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা ১২১২-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি থেকে চৌধুরী আখতার আসিফ, এএমডি ও জিসিআরও, মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ শাফকাত হোসেন, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ বখতিয়ার হোসেন, ডিএমডি ও সিওও এবং মোঃ শামসুল ইসলাম, ডিএমডি ও হেড অব ট্রেজারি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড থেকে মোঃ রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, কাজী এম মুর্শেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মোঃ জাহারুল ইসলাম, এসভিপি ও হেড, ব্যাংকাসুরেন্স সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

  ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *