শিরোনাম

ট্রপিকাল হোমসের সাথে প্রাইম ব্যাংকের কৌশলগত চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১১ আগস্ট ২০২৫:

প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি ট্রপিকাল হোমস লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়।

 

এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা প্রিমিয়াম রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করবেন। এছাড়া ব্যাংকের সম্মানিত গ্রাহকদের জন্য বিশেষ প্রিভিলেজ, ভ্যালু-অ্যাডেড সার্ভিস এবং কাস্টমাইজড অফারের ব্যবস্থা থাকবে, যা ট্রপিকাল হোমসে সম্পত্তি মালিকানা অর্জনকে আরও সহজলভ্য ও লাভজনক করে তুলবে।

 

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং ট্রপিকাল হোমস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং এম হক ফয়সল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের কার্ড ও রিটেইল অ্যাসেট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার তানভীর ফয়সাল এবং ট্রপিকাল হোমসের জেনারেল ম্যানেজার, সেলস মোহাম্মদ রাকিব হোসেন।

 

এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রইম ব্যাংকের প্রতিশ্রুতির পতিফলন, যা তাদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।

আরও দেখুন

রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা

রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *