শিরোনাম

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের নির্দেশনা মোতাবেক উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড ঢাকা জোন ৪৩ টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬ টি, পশ্চিম জোন (মোংলা) ৪৫ টি ও দক্ষিণ জোন (ভোলা) ৮০ টি, সর্বমোট ২২৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্ট গার্ড।

এছাড়া পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজতর করতে নদী ও নদী তীরবর্তী এলাকায় বিশেষ টহল এবং প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো প্রকার দূর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। পাশাপাশি প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়াও আমরা অনুরোধ করবো যেকোন জরুরি প্রয়োজনে আমাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সেবা নিন।

কোস্ট গার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

আমরা চাই হিন্দু ধর্মালম্বীরা সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে উদ্যাপন করুক।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দর থেকে ২৬৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে একাধিক দেশ তাদের আকাশসীমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *