সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে ডেসকো আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)।
সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৬:৩০ টায় বসুন্ধরা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন কালে পূজা উউদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক অপারেশন
প্রকৌঃ মোঃ রশিদুর রহমান। নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে ডেসকো’র উর্ধ্বতন কর্মকতাগণ পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
ডেসকো আওতাধীন সকল পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষে রোস্টার করে দেয়া টিমের মাধ্যমে ডেসকো’র সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। পরিদর্শনকালে ডেসকো’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকৌঃ মোঃ জিলহাজ উদ্দিনসহ ডেসকো’র অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । এরপর তিনি বনানী সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
আরও দেখুন
দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে …
businessbarta.com সবার জন্য businessbarta.com