শিরোনাম

একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির শ্রদ্ধাঞ্জলি

২২ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে প্রতিষ্ঠানটি।
এ সময় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নীরবতা পালন করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অমর শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের অবদান স্মরণ করে তারা বলেন, এই দিনটি সকল বাঙালির অস্তিত্ব, অধিকার ও ভাষা-গৌরবের প্রতীক।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন বিভাগের সদস্য ও কর্মকর্তারা। তারা জানান, প্রতি বছরের মতো এবারও সম্মান ও গর্বের সাথে এই দিনে অংশগ্রহণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
বাংলা ভাষার জন্য জীবনদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সমিতির পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষাকে শুদ্ধ ও সমৃদ্ধ রাখার আহ্বান জানানো হয়।

আরও দেখুন

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২ এ বিদ্যুৎ সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ

বরিশাল প্রতিনিধি: গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *