শিরোনাম

ICSB জাতীয় পুরস্কার ২০২১ আসরে প্রিমিয়ার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে কর্পোরেট গভর্নেন্স ও এক্সিলেন্সের জন্য পদক অর্জন করেছে

গত ১৭ ডিসেম্বর ২০২২ইং তারিখে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ অনুষ্ঠিত নবম ICSB জাতীয় পুরস্কার ২০২১ আসরে প্রিমিয়ার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে কর্পোরেট গভর্নেন্স ও এক্সিলেন্সের জন্য পদক অর্জন করেছে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি-র কাছ থেকে এই সম্মানজনক পুরস্কারের ট্রফি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম.পি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মাননীয় সভাপতি, জনাব নাজমুল হাসান পাপন এম.পি সহ আরো অনেকে।

আরও দেখুন

আসমা উল হোসনার নেতৃত্বে মেহেরপুর জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নের ইতিবাচক ধারা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসমা উল হোসনার নেতৃত্বে মেহেরপুর জেলা খাদ্য অফিসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *