শিরোনাম

Recent Posts

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো এশিউর গ্রুপ

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান এশিউর গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিউর গ্রুপ থেকে প্রোপার্টি ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, পেমেন্ট সিডিউল অনুযায়ী ডাউন পেমেন্ট করার সুবিধা, উন্নত মানের ফ্রি কিচেন কেবিনেট এবং DERA রিসোর্ট অ্যান্ড স্পাতে দুইদিনের কাপল ট্যুর উপভোগ করতে পারবেন। এছাড়াও এশিউর গ্রুপ থেকে রেফার করা গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এশিউর গ্রুপের সিইও ইঞ্জিঃ জিনাতুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এশিউর গ্রুপের সিনিয়র ডিজিএম আশীষ কুমার সরকার সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিস্তারিত দেখুন

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে …

বিস্তারিত দেখুন

কেয়া কসমেটিকস লিঃ বন্ধের গুজব ভিত্তিহীন: কোম্পানির কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে

সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব গুজবের মধ্যে দাবি করা হচ্ছে যে, প্রতিষ্ঠানটি তাদের কসমেটিকস কারখানা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কেয়া কসমেটিকস লিঃ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে …

বিস্তারিত দেখুন