শিরোনাম

ক্ষুদে ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্ব নিল সরকার, পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল-এ গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি না রাখার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী জানান, সোহাদার সম্পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদও দেন।
জানা যায়, গাজীপুর-এর কালীগঞ্জ এলাকার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
হাসপাতালে শয্যাপাশে দাঁড়িয়ে সোহাদাকে সাহস জোগান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “তুমি একজন লড়াকু খেলোয়াড়। এই লড়াইয়েও জিততে হবে—আমরা সবাই তোমার পাশে আছি।”
এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সোহাদার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে।

আরও দেখুন

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ নিজেদের গর্ব হিসেবে দেখে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *