শিরোনাম

Recent Posts

প্রাইম ব‌্যাংকের সাথে পেরোল চুক্তি করেছে ঢাকা ক্লাব  

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে পেশাজীবীদের সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড। সম্প্রতি ঢাকা ক্লাবের অফিসে প্রতিষ্ঠান দুটি এই চুক্তি সই করে। এই অংশীদারিত্ব ঢাকা ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক ব‌্যবস্থাপনা ও পেরোল দক্ষতা বাড়াতে একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত থাকবে। এই চুক্তির আওতায়, ঢাকা ক্লাবের কর্মকর্তাদের জন‌্য নিরবিচ্ছিন্ন পেরোল ম‌্যানেজমেন্ট সল‌্যুশন সরবরাহ করবে প্রাইম ব‌্যাংক, ফলে এখন থেকে কর্মকর্তাদের মূল ধারার মাধ‌্যমে বেতন পরিশোধ করা হবে এবং তারা ব‌্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবে। এছাড়াও ঢাকা ক্লাব কর্তৃপক্ষ এখন থেকে দ্রুত সময়ের মধ‌্যে এবং নিরাপদে কর্মীদের বেতন বণ্টন করতে পারবে, পারসোনাল ব‌্যাংকিংয়ের বিভিন্ন নির্দিষ্ট কিছু সেবা এবং পারসোনাইজড আর্থিক সেবা  উপভোগ করতে পারবে। প্রাইম ব‌্যাংকের পেরোল সল‌্যুশন মূলত নির্ভুলভাবে বেতন প্রদানে প্রশাসনিক প্রক্রিয়া কমাতে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এই প্রক্রিয়ায় কমপ্লায়েন্স নিশ্চিত করা হয়ে থাকে। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, ঢাকা উত্তরের রিজিওনাল হেড খাদেম মোহাম্মদ ইফতেখার ফাইসাল, পেরোল ব‌্যাংকিংয়ের বিজনেস ডেভলপমেন্ট ম‌্যানেজর মুশফিক আহমেদ ফাহিম এবং ঢাকা ক্লাব লিমেটেডের ফাইন‌্যান্স ডিরেক্টর মজিবুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘কর্মীদের পেরোল প্রক্রিয়া মূল ধারায় আনতে ঢাকা ক্লাবের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের উদ্দেশ‌্য নিরাপদ ও দক্ষ ব‌্যাংকিং সেবা প্রদান করা, যার মাধ‌্যমে উভয় প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা উপকৃত হবে। আমরা একটি সফল এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা উভয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবে।’ ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), …

বিস্তারিত দেখুন

DSCSC-এর প্রতিনিধি ও এয়ার উইং কোর্সে অংশগ্রহণকারীগণের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিদর্শন

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এর কোর্স-২০২৪ (এয়ার উইং) ব্যাচের সিনিয়র ইন্সট্রাক্টর, ডিরেক্টিং স্টাফ, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিভিন্ন দেশ থেকে উক্ত কোর্সে অংশগ্রহণকারী অফিসারগণ তাদের প্রশিক্ষণের অংশ হিসাবে ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের …

বিস্তারিত দেখুন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাষারা, নারায়নগঞ্জ, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, গুলশান, ঢাকা ও আশুলিয়া, সাভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে গত কয়েক দিনব্যাপি অভিযান পরিচালনা করে ৯১৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এতে দৈনিক প্রায় ৮,৬০,৯৮২ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৯৭.৯৯ লক্ষ টাকা। …

বিস্তারিত দেখুন