শিরোনাম

Recent Posts

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক কার্যক্রম নিয়ে বিমান মন্ত্রীর সাথে বিমান ম্যানেজমেন্ট এর মতবিনিময়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান এমপি আজ ২৬ জুন ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকায় বিমান এর সার্বিক কার্যক্রম নিয়ে বিমান ম্যানেজমেন্ট এর সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ …

বিস্তারিত দেখুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও যুদ্ধাহতদের সহায়তা প্রদান

  দেশের মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসআমআরএমইউ)” এর মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার শামিল ও যুদ্ধাহত জনগণদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আজ ২৬ …

বিস্তারিত দেখুন

চট্টগ্রামে প্রাইম ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি’র এএমএল এন্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স এন্ড এওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (০৮ জুন, ২০২৪) চট্টগ্রাম শহরের একটি কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন। প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২২টি শাখার অপারেশন ম্যানেজার ও ম্যানেজার সহ মোট ১৫০ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এবং এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচীতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

বিস্তারিত দেখুন