শিরোনাম

আজ ২০ নভেম্বর থেকে চেন্নাই রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে। আজ সকাল ১১টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছ। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com

মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

ঢাকা-চেন্নাই রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫,৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬,৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-চেন্নাই রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭,৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১,৯৯৫ টাকা থেকে। সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার দুপুর ১২:৫০টায় চেন্নাই এর উদ্দেশ্যে যাত্রা করে চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ০৩:২০টায় এবং চেন্নাই থেকে উক্ত দিনসমূহে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকাল ০৪:১৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ০৭:৩০টায়।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ মহান বিজয় দিবস থেকে বিমানের চেন্নাই ফ্লাইট চালু হচ্ছে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ এর মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও দেখুন

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *