শিরোনাম

ইয়ামাহা ফ্যাক্টরীতে অনুষ্ঠিত হলো বার্ষিক  সম্মাননা অনুষ্ঠান

এ সি আই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। এ সি আই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এ সি আই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর  ১১৬  টিরও বেশি  3S  ডিলার পয়েন্ট রয়েছে।
ইয়ামাহা সবসময় গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির সব মোটরসাইকেল বাজারে আনে। যার কারনে দেশের বাজারে এর চাহিদা অন্য যেকোনো ব্র্যান্ড থেকে আলাদা। বর্তমানে ১৫০ সি সি ক্যাটাগরিতে বিক্রির শীর্ষে রয়েছে ইয়ামাহা । ২০১৯ সালে গাজীপুরের শ্রীপুরে   ইয়ামাহা  জাপানের কারিগরি সহায়তায় কারখানা স্থাপন করে এ সি আই মোটরস। শুরু থেকেই কারখানাটি দক্ষ জনবল দিয়ে  তৈরী করা  অত্যাধুনিক প্রযূক্তির মোটরসাইকেল দেশের বাজারে সরবরাহ করে আসছে।
গত ১৬ই জুলাই ২০২৩ ইয়ামাহা  ফ্যাক্টরীতে অনুষ্ঠিত হয় বার্ষিক  সম্মাননা অনুষ্ঠান । অনুষ্ঠানে ফ্যাক্টরীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কাজের স্বীকৃতিসরূপ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সি আই মোটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস এবং এ সি আই মোটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর, ২০২৬: দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *