আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫নং রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত সদস্য, জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাখি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। এই পবিত্র উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আমি ১৫নং রশিদপুর ইউনিয়নসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সবসময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করতে চান। আসন্ন ১৫নং রশিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নাছির উদ্দিন পাখি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকাবাসীর আশা, তিনি আগামী দিনেও ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আরও দেখুন
বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন
আজ ৪/১২/২০২৫ইং তরিখে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন জামালপুর জেলার গণমানুষের …
businessbarta.com সবার জন্য businessbarta.com