শিরোনাম

এমটিবি’র টোল-ফ্রি স্মার্ট ব্যাংকি সেবা উন্মোচন

 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি টোল-ফ্রি স্মার্ট ব্যাংকিং পরিষেবা চালু করেছে। এখন ব্যাংকিং করতে ডেটা নিয়ে আর কোন উদ্বেগ নেই! এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা এখন গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক এবং রবি নেটওয়ার্কে টোল-ফ্রি এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যাংকিং-এর এই যুগান্তকারী সুবিধাটি উপভোগ করতে পারবেন।
এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই পরিষেবাটির উদ্বোধন করেন। এছাড়াও এই অনুষ্ঠানে চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *