শিরোনাম

ঢাকা রিজেন্সিতে শুরু হলো ঐতিহ্যের স্বাদ- মিশ্রিত “হিলশা ফেস্ট”

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভোজন রসিকদের আহ্বান জানাচ্ছে স্বাদে ভরপুর জমকালো “হিলশা ফেস্ট”-এ, যা আয়োজন করা হয়েছে হোটেলের জনপ্রিয় রেস্টুরেন্ট আউটলেটগুলোতে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কেন্দ্র করে সাজানো হয়েছে পাঁচটি অভিনব ও রুচিসম্মত প্ল্যাটার, যেখানে মিলবে ঐতিহ্যের সুবাস ও আধুনিক পরিবেশনার সৌন্দর্য। ইলিশ খিচুড়ি, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ফ্রাই এবং দই ইলিশ যা মাত্র ১৭৯৯ টাকা থেকে শুরু !!! এছাড়াও ৪ জনের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ!!

অতিথিরা উপভোগ করতে পারবেন তাজা ইলিশের স্বাদ, যা রান্না করা হয়েছে আসল দেশি মসলার ঘ্রাণে এবং পরিবেশন করা হয়েছে মনোমুগ্ধকর অলংকরণে। প্রতিটি প্ল্যাটারই একেকটি রন্ধনশৈলীর শিল্পকর্ম, যেখানে ফুটে উঠেছে বাংলাদেশি রান্নার সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ছোঁয়া।

ঢাকা রিজেন্সির উষ্ণ ও আমন্ত্রনমুখর পরিবেশে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে উপভোগ করার জন্য “হিলশা ফেস্ট” হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সীমিত সময়ের এই উৎসব আপনার জন্য নিয়ে এসেছে মৌসুমের সবচেয়ে লোভনীয় ইলিশের স্বাদ।

বিস্তারিত জানতে কল করুন: 01713332661 নম্বরে।

আরও দেখুন

ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসব ২০২৬

ঢাকা, সেপ্টেম্বর ২০২৬: ভ্রমণ, আতিথেয়তা, খাবার ও জীবনযাপনের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে ঢাকা রিজেন্সি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *