সোনালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা আয়োজিত ‘Meet the Borrower ও গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠানে খেলাপী ঋণ আদায়, নতুণ ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা ২৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের। জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা সাউথের জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ জামান মোল্লা ও নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়।
আরও দেখুন
সোনালী ব্যাংকে বাণিজ্যিক অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কর্মশালা”
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে সরকারি বাণিজ্যিক অডিট আপত্তি ও নিষ্পত্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত …
businessbarta.com সবার জন্য businessbarta.com