মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, মোঃ আব্দুল মজিদ, মোহাম্মদ আসাদ উল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় ব্যাংকের ডিএমডি, জিএম, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জনতা ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, যাঁরা বাংলা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর শহিদদের জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
আরও দেখুন
মৃত্যুবার্ষিকী স্মরণে
আগামীকাল ৫ ফেব্রুয়ারি ২০২৫, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম-এর প্রিয় পিতা মরহুম মোঃ …
businessbarta.com সবার জন্য businessbarta.com