শিরোনাম

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর প্রবেশনারী অফিসারদের মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ট্রেনিং একাডেমীতে ০৪ অক্টোবর ২০২২ইং তারিখে ৩৬ জন প্রবেশনারী অফিসারদের জন্য ১ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং সেক্টরে পেশাগত জ্ঞান ও কাস্টমার সার্ভিসের গুরুত্ব সহ কর্মকর্তাদের করণীয় বিষয়ে প্রায়োগিক দিক-নির্দেশনা প্রদান করে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোসলেহ উদ্দীন আহমেদ কর্মজীবনে ফাউন্ডেশন ট্রেনিং এর প্রভাব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল জনাব মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *