শিরোনাম

সাফা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস- সাফা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে জনতা ব্যাংক লিমিটেড। পাবলিক সেক্টর ব্যাংক ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড অর্জন করে জনতা ব্যাংক। গত রোববার ১৮ ডিসেম্বর নেপালের কাঠমন্ডু তে অনুষ্ঠিত সম্মেলনে নেপালের অডিটর জেনারেলের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ও পরিচালক অজিত কুমার পাল, এফসিএ।
প্রসঙ্গত, ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য জনতা ব্যাংক লিমিটেড সম্প্রতি আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড (গোল্ড ১ম স্থান) এবং আইসিএবির সার্টিফিকেট অব মেরিট পুরস্কার লাভ করে।

আরও দেখুন

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *