শিরোনাম

সিলেটের দক্ষিণ সুরমায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

সিলেটের দক্ষিণ সুরমায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২১ নভেম্বর, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের সিলেট জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমেদ, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. বেলাল উদ্দীন আহমেদ, এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস এর নির্বাহী পরিচালক হাসান চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ফালাহ্ উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শাহ আলম, বন্ধু লাইব্রেরি এন্ড পাবালিকেশন্স এর স্বত্তাধিকারী মাহবুবুল আলম মিলন, চন্ডিপুল ব্যবসায়ী সমিতির সভাপতি সায়েম আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল, সানটেক এনার্জি লিঃ এর পরিচালক আহমেদ জামি, সুইট মডেল মেডিসিন সপের স্বত্তাধিকারী ডাঃ মিফতাহুল হোসেন সুইট।
এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ ও তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওলিউর রহমানসহ অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক নুরুল আম্বিয়া চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও দেখুন

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *