শিরোনাম

১ম বিভাগ কাবাডি লীগ-২০২২ এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার জামালপুর

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “১ম বিভাগ কাবাডি লীগ-২০২২” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জনাব মির্জা গোলাম কিবরিয়া কবির,মেয়র,মাদারগঞ্জ পৌরসভা, আহ্বায়ক, কাবাডি উপ-কমিটি ও সহ-সভাপতি জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি লীগের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছানুয়ার হোসেন ছানু, মেয়র, জামালপুর পৌরসভা, জনাব মির্জা জিল্লুর রহমান শিপন, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা ক্রীড়া সংস্থাসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

কাবাডি লীগ এর ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর-এ।

আরও দেখুন

জনবান্ধব সেবা নিশ্চিতকরণে গাজীপুর বিআরটিএ: সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে সেবার মানোন্নয়নের প্রত্যাশা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নিরাপদ সড়ক ব্যবস্থা ও যানবাহন-সংক্রান্ত সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *