যশোর, প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নে যশোর জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান-এর নেতৃত্বে অফিসটির বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার গতি আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জেলা খাদ্য অফিসের তত্ত্বাবধানে সরকারি খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং অন্যান্য সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় রেখে কার্যকর ভূমিকা পালন করছে অফিসটি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান কর্মকর্তা-কর্মচারীদের সেবামুখী মনোভাব, সময়মতো দায়িত্ব পালন এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। ফলে সাধারণ সেবাগ্রহীতারা আগের তুলনায় আরও সহজ ও দ্রুত সেবা পাচ্ছেন।
এছাড়া খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, গুদাম ব্যবস্থাপনার উন্নয়ন এবং খাদ্যশস্যের মান বজায় রাখতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতেও যশোর জেলা খাদ্য অফিস প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমানের নেতৃত্বে যশোর জেলা খাদ্য অফিস ভবিষ্যতেও জনস্বার্থে দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিকে আরও গতিশীল করবে।
businessbarta.com সবার জন্য businessbarta.com