নড়াইল প্রতিনিধি:
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা খাদ্য অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন নড়াইলের জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লায়লা আফরোজা।
তার তত্ত্বাবধানে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, ওএমএসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচির বাস্তবায়ন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা খাদ্য অফিস নিরলসভাবে কাজ করছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লায়লা আফরোজা দায়িত্ব পালনে জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি কার্যকর কর্মপরিবেশ গড়ে তুলেছেন। ফলে সরকারি খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমে গতি এসেছে এবং সেবার মান আরও উন্নত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষ নেতৃত্ব, নিয়মিত তদারকি এবং সেবার প্রতি আন্তরিকতার কারণে নড়াইল জেলা খাদ্য অফিস জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবার মান আরও উন্নয়নে জেলা খাদ্য অফিস একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
businessbarta.com সবার জন্য businessbarta.com