শিরোনাম

জামালপুর জেলার জেলা প্রশাসক এর ইসলামপুর উপজেলা পরিদর্শন

গত ২৪ নভেম্বর জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী ইসলামপুর উপজেলা পরিদর্শন করেন।
এরই অংশ হিসেবে তিনি ইসলামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ইসলামপুর এর আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার ৫ জন ভিক্ষুকের মাঝে মনোহারী সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
জেলা প্রশাসক ইসলামপুর উপজেলাস্থ জামালপুরের সম্ভাবনাময় জিআই পণ্য কাঁসার তৈরী তৈজসপত্র প্রস্তুতের কয়েকটি স্থান পরিদর্শন করেন এবং পণ্যটির জিআই মর্যাদা অর্জনে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।

আরও দেখুন

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২ এ বিদ্যুৎ সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ

বরিশাল প্রতিনিধি: গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *