শিরোনাম

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি

আগামী ০৬/০৩/২০২৩ হতে ১৫/০৩/২০২৩ তারিখ পর্যন্ত ১০ (দশ) দিন ব্যাপী পুনঃতফসিলকৃত ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি অনুষ্ঠানের নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে করণীয় শীর্ষক ভার্চুয়াল সভা অদ্য ২৮/০২/২০২৩ তারিখে ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার। সভায় উপব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ, জনাব খান ইকবাল হোসেন, জনাব সালমা বানু ও মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোঃ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। এ সময় সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

আরও দেখুন

অগ্রণী ব্যাংকে ১০০তম ও ১০১তম ফাউন্ডেশন কোর্সের সমাপনী

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত প্রবেশনারি অফিসারদের ১০০তম ও ১০১তম ব্যাচের ফাউন্ডেশন কোর্সের সমাপনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *