শিরোনাম

রাজশাহী অঞ্চলের যমুনা ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

 

যমুনা ব্যাংক লিমিটেডের গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে নিয়ে বগুড়ায় এক অভিজাত হোটেলে “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ বেলাল হোসেন, মোঃ ইসমাইল হোসন সিরাজী এবং মোঃ রেদোয়ানউল করিম আনসারী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের সকল কর্মকর্তা ও প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত আলোচনায় ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কতিপয় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও দেখুন

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *