শিরোনাম

সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পিকারের শোক

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ শনিবার এক শোক বার্তায় স্পিকার সংসদ সদস্য শাহজাহান মিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় কানিজ জাহান বিন্দুর নেতৃত্ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *