সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সার্ভার স্থানান্তরজনিত কারণে আগামী ১২/১১/২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৬/১১/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত অনলাইন বিল পেমেন্ট সিস্টেম বন্ধ থাকবে। উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমনঃ বিকাশ, রবি, রকেট, উপায়, সিউরক্যাশ ইত্যাদি এর মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করা যাবেনা। কিন্তু ব্যাংক এবং পবিসের ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করা যাবে। তাই সকল গ্রাহকগণকে উল্লিখিত সময়ে ব্যাংক এবং পবিসের ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
আরও দেখুন
এস. এম. সালাহ্ উদ্দিনের নেতৃত্বে তারাকান্দা উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়ন
তারাকান্দা (ময়মনসিংহ): খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় …
businessbarta.com সবার জন্য businessbarta.com