বাংলা নববর্ষের প্রথম দিন “পহেলা বৈশাখ” বাঙালির প্রাণের উৎসব। এ দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে সুস্বাদু বাঙ্গালিয়ানা খাবারের সমারহের সাথে বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা। বাঙালি ঐতিহ্যের পরশ খুঁজতে চাইলে, সবার আগে চোখে ভেসে ওঠে ঢাকা রিজেন্সির নাম- বাংলার ঐতিহ্যের ছোঁয়া যেখানে জীবন্ত হয়ে ওঠে ।
১৪ এপ্রিল, মঙ্গলবার, সকাল থেকেই অতিথিদের জন্য এই দিনটি শুরু হবে রঙে রসে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে ভরপুর বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ।এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা,ফেস পেইন্ট, মেহেদী উৎসব ও বাউল গানের আসর । স্পেশাল মূল্য ৫৫৫৫ টাকায় থাকছে দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে !! একইসাথে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান ও নৃত্য আয়োজন !গানের আয়োজন চলবে একদম রাত ৯ টা পর্যন্ত! সাথে বাঙ্গালিয়ানা ব্যুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকা তো থাকছেই! এবং বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড , ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার , ফ্যান অফ ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বার দের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার! শুধু তাই নয়!! মাত্র ১১১১১ টাকায় ব্যুফে ডিনার উপভোগ করতে পারবেন ৪ জন! দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা, লালন সঙ্গিত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটি স্টল এবং রঙিন ফটো বুথ, বেলুন শুটার, হাওয়াই মিঠাই , বায়স্কোপ সহ আরও কত কি – যা অতিথিদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করবে।
…“আমাদের এই আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।”- বলেন হোটেল কর্তৃপক্ষ।
ঢাকা রিজেন্সি-র এই আয়োজন যেন হয়ে উঠুক নতুন বছরের আনন্দের পথ , বর্ণিল, প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী। বিস্তারিত জানতে কল করুন 01713332661 অথবা ভিজিট করুন ঃ https://www.facebook.com/share/17g7821qBV/
businessbarta.com সবার জন্য businessbarta.com