শিরোনাম

লক্ষ্মীপুর বিআরটিএতে সেবার মানোন্নয়নে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্ব প্রশংসিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে নাগরিকবান্ধব ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখছেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন। তাঁর দায়িত্বশীল তদারকি ও সেবামুখী মনোভাবের কারণে মোটরযান-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সেবাগ্রহীতারা তুলনামূলকভাবে আরও স্বচ্ছ ও সহজ পরিবেশ পাচ্ছেন।

অফিসে সেবার গতি বৃদ্ধি, নিয়মনীতি মেনে মোটরযানের ফিটনেস ও অন্যান্য প্রকৌশল-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা এবং জনসেবার মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ ব্যবস্থাপনা ও জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমে লক্ষ্মীপুর বিআরটিএকে আরও কার্যকর ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতেও তিনি অংশ নেন।

সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত কার্যক্রমের ফলে লক্ষ্মীপুর বিআরটিএর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও দেখুন

উত্তরা পাসপোর্ট অফিসে সেবার মানোন্নয়নে রোজী খন্দকারের ভূমিকা

অনলাইন ডেস্ক: রাজধানীর গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রগুলোর মধ্যে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস অন্যতম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ পাসপোর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *