শিরোনাম

বহুল প্রতীক্ষিত ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু করলো এসিআই মটরস

গত ১১ই এপ্রিল-২০২৫ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এফজেড ২৫ এর লঞ্চিং ইভেন্ট। এদিন বাংলাদেশে ইয়ামাহা’র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মটরস বহুল প্রতিক্ষিত এই মোটরসাইকেল মডেলটি বাজারে আনার ঘোষণা দেয়। তারপর থেকেই শুরু হয় বাইকটির অনলাইন প্রি- বুকিং। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মেলে প্রি-বুকিং-এ। এরই ধারাবাহিকতায় গত ১৭ই মে রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হয় ক্রেতাদের বহুল কাঙ্খিত ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ। এ সময় ক্রেতাদের মাঝে দেখা যায় আলাদা উৎসাহ ও উদ্দীপনা।

রাজধানী ঢাকার ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারেও অনুষ্ঠিত হয় এফজেড ২৫ এর ডেলিভারি সেলিব্রেসন। এ সময় এসিআই মটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ক্রেতাদের হাতে বাইক এর চাবি তুলে দেন।

আরও দেখুন

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’, যেখানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *