শিরোনাম

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

ঢাকা, জানুয়ারি ০৬, ২০২৫:

প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ইভিপি ও চিফ ব্যাংকান্সুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস; হেড অব এইচআর মো. এনামুল হক; ইভিপি ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স এসএম বাকি বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দেখুন

টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *