বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর”গম ও ভূট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গঠিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সাথে পূবালী ব্যাংক লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন …
businessbarta.com সবার জন্য businessbarta.com